বিনামূল্যে ট্রানজিট ভিসা চালু সৌদি সরকারের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

সৌদি আরবের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে দেশটির সরকার। 

সোমবার (৩০ জানুয়ারি) থেকে এই ভিসা কার্যকর শুরু হয়েছে বলে জানা গেছে। খবর: সৌদি প্রেস এজেন্সি। 

চার দিনের এই ভিসা নিয়ে ট্রানজিটে থাকা যাত্রীরা সৌদিতে ভ্রমণ করতে পারবেন। এই ভিসার মেয়াদ তিন মাস। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভিসাটি ফ্লাইটের টিকেটের সঙ্গে বিনামূল্যে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে।

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্সের সহযোগিতায় টিকিটের সঙ্গে এই বিনামূল্যের ট্রানজিট ভিসা চালু করেছে দেশটির সরকার।

ট্রানজিট ভিসায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে। এছাড়াও মদিনায় নবীর মসজিদ পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করা যাবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রানজিট ভিসার জন্য আবেদন জমা দেয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মে অনুমোদিত হবে। পরে ডিজিটাল ভিসা প্রক্রিয়াকরণ এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু হয়ে ইমেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: এআই'র লেখা সনাক্ত করতে সফটওয়্যার চালু

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ডিজিটাল এ ট্রানজিট ভিসা পরিষেবার মাধ্যমে সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে সুবিধা হবে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যটকদের মধ্যে সৌদি আরবের অবস্থান জোরদার হবে বলেও আশা প্রকাশ করা যাচ্ছে।


একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর