দক্ষিণ কোরিয়ায় মাছধরা নৌকা উল্টে ৯ জন নিখোঁজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ পিএম

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছধরা নৌকা উল্টে ৯ জন নিখোঁজ হয়েছেন। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) উদ্ধারকারী বিমান ব্যবহার করেও উদ্ধারকর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর: এএফপি।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ টন ওজনের নৌযানটি শনিবার রাতে সিনান কাউন্টির জলসীমায় উল্টে গেছে। 

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, কাছের একটি নৌকার সাহায্যে উল্টে যাওয়া নৌযানের তিন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুই বিদেশীসহ ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এক ডজনেরও বেশি নৌযান এবং তিনটি উদ্ধারকারী বিমান ব্যবহার করা হচ্ছে। 

আরও পড়ুন: সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।


একাত্তর/জো 

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর