সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

অস্ট্রেলিয়ায় নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরী মারা গেছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর ফ্রেম্যান্টলে এ দুর্ঘটনা ঘটে বলে ওই রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খবর: রয়টার্স। 

রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, উত্তর ফ্রেম্যান্টলের পার্থ শহরতলির সোয়ান নদীতে মেয়েটিকে একটি অজ্ঞাত প্রজাতির হাঙর কামড় দিয়েছে।

ফ্রেম্যান্টল জেলা পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক পল রবিনসন বলেছেন, মেয়েটিকে পানি থেকে উদ্ধারের পর জরুরী জীবনরক্ষা চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, মেয়েটি বন্ধুদের সঙ্গে নদীর তীরে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তারা জেট স্কিতে ছিল। সম্ভবত কাছাকাছি একটি ডলফিনের দল দেখতে পেয়ে মেয়েটি তাদের কাছাকাছি সাঁতার কাটতে নদীতে লাফ দিয়েছিল।

মেয়েটির মৃত্যুকে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে বর্ণনা করে রবিনসন জানান, মেয়েটির পরিবার পার্থের বাসিন্দা। তারা এই খবরে শোকে কাতর হয়ে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা নদীর ওই অংশে হাঙর পাওয়া অস্বাভাবিক বলে জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় রাজ্য সরকার জনগণকে উত্তর ফ্রেম্যান্টলের সোয়ান নদীতে ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বন করতে এবং যেকোনো বন্ধ সমুদ্রসৈকত এড়িয়ে চলতে সতর্ক করেছে।

আরও পড়ুন: রুশদের জব্দকৃত অর্থে হবে ইউক্রেনের পুনর্গঠন

উল্লেখ্য, ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার নদীতে সর্বশেষ হাঙরের আক্রমণ রেকর্ড করা হয়েছিল। সেসময় প্রায় ১১ ফুট একটি বুল শার্ক সিডনির রোজভিল ব্রিজে একজন ডাইভারকে হত্যা করেছিল। এছাড়াও গত বছরের ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সী ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক সাইমন নেলিস্টকে সিডনির লিটল বে বিচ থেকে গ্রাস করেছিল হাঙর।


একাত্তর/জো

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর