পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৯ পিএম

পাকিস্তানের সাবেক সেনাশাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পাকিস্তানের জিও নিউজ এসব কথা নিশ্চিত করেছে। 

জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুর পরপরই দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আন্তরিক শোক প্রকাশ করেছে। সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, আল্লাহ মরহুমের আত্মার মাগফেরাত করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।

জেনারেল পারভেজ মোশাররফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি অ্যামাইলয়েডসিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এই রোগের কারণে শরীরের বিভিন্ন টিস্যুতে অস্বাভাবিক প্রোটিন জমা হয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি করে।

image


এক টুইটে তার পরিবার জানিয়েছে, জেনারেল পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস রোগের চিকিৎসা থেকে উদ্ভূত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক এই সামরিক শাসক গত বছরের জুনে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন।

টুইট বার্তায় বলা হয়, একটি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে পুনরুদ্ধার সম্ভব নয় এবং অঙ্গগুলি অকার্যকর। তার দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করুন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চে দেশ ছাড়েন মোশাররফ। তারপর আর তিনি দেশে ফেরেননি।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৮ সালে পদত্যাগে বাধ্য হন।

image


পারভেজ মোশাররফ ২০১৪ সালের ৩০ মার্চ ও ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করার জন্য অভিযুক্ত হয়েছিলেন। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একটি বিশেষ আদালত তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় মৃত্যুদণ্ড দেন। কিন্তু পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড বাতিল হয়।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় মাছধরা নৌকা উল্টে ৯ জন নিখোঁজ

১৯৪৩ সালের ১১ আগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজ মোশাররফের। তারপর পাকিস্তানে চলে যায় তার পরিবার। করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে পড়াশোনা। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পাঠ নিয়ে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। 

তারপর ধাপে ধাপে সেনাপ্রধান এবং দেশের ক্ষমতা দখল। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখলে নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর