লিভারপুলে শরণার্থীবিরোধী বিক্ষোভে আহত তিন, গ্রেপ্তার ১৫

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম

যুক্তরাজ্যে লিভারপুলের ইংলিশ সিটির কাছে শরণার্থীবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহৃত একটি হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। খবর: আল-জাজিরা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত খবরে মার্সিসাইড পুলিশ বিভাগের বরাতে জানানো হয়, নোসলিতে ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী ‘ইটপাটকেল’ ছুড়ে মারে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। গ্রেপ্তারদের বয়স ১৩ থেকে ৫৪ বছরের মধ্যে। 

মার্সিসাইডের পুলিশ কমিশনার এমিলি স্পুরেল রেডিও সিটিকে বলেন, এটি বিপজ্জনক ঘটনা ছিল। পুলিশ অফিসারদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, যে হোটেলের সামনে বিক্ষোভ হয়েছে, সেটি গত বছর থেকে আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে থাকার জন্য ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে নোসলির প্রতিনিধিত্বকারী জর্জ হাওয়ার্থ বলেছেন, নোসলির মানুষ ধর্মান্ধ নয়। নিরাপত্তার জায়গার সন্ধানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান থেকে পালিয়ে আসা লোকদের তারা স্বাগত জানাচ্ছে। উদ্বাস্তুদের বিরুদ্ধে এই বিক্ষোভকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। 


একাত্তর/এসজে

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর