রাশিয়াকে বাদ রেখে বিশ্ব নিরাপত্তা নিয়ে মিউনিখে আলোচনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৮ পিএম

এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ সেখানে আমেরিকা ও চীনের নেতারা আবার সংলাপের সুযোগ পাচ্ছেন৷ তবে, রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি৷

শীতল যুদ্ধ অবসানের পর ইউরোপ ও আমেরিকার নিরাপত্তা কাঠামো মোটামুটি স্থিতিশীল ছিলো৷ কিন্তু বিনা প্ররোচনায় রাশিয়া প্রায় এক বছর আগে যেভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে, তার ফলে সেই মৌলিক নিশ্চয়তা বড় প্রশ্নের মুখে পড়েছে৷ এমনই প্রেক্ষাপটে চলতি বছরে জার্মানির মিউনিখ শহরে বাৎসরিক নিরাপত্তা সম্মেলন বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ খবর ডয়চে ভেলের।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণ দিয়ে সম্মেলন শুরু হচ্ছে৷

সম্মেলনের প্রায় ২০ বছরের ইতিহাসে এই প্রথম রাশিয়ার নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয় নি৷ সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রাক্তন নিরাপত্তা নীতি সংক্রান্ত উপদেষ্টা ক্রিস্টফ হয়েসগেন এই প্রথম সম্মেলনের সভাপতিত্ব করছেন৷

আরও পড়ুন: জাপানের নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ

তিনি বলেন, রাশিয়া যাতে এই সম্মেলনকে প্রচারণার মঞ্চ হিসেবে অপব্যবহার করতে না পারে, সে কারণে সে দেশের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয় নি৷

হয়েসগেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘সভ্যতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন’৷ ইরানের নেতৃত্ব ও জার্মানির চরম দক্ষিণপন্থি এএফডি দলকেও মিউনিখ সম্মেলন থেকে দূরে রাখা হচ্ছে।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর