দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ এএম

সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশপাশের এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সেনাবাহিনী।

স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে কেন্দ্রীয় কাফর সুসা এলাকার একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চার বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত হয়। খবর: বিবিসি।

কাফর সুসা এলাকাটিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাস করেন এবং সেখানে বিভিন্ন নিরাপত্তা সংস্থার দপ্তর রয়েছে। তবে সেখানে আবাসিক ভবনে বেসামরিক ব্যক্তিরাও বসবাস করেন। ঘনবসতিপূর্ণ জেলাটিতে একটি বৃহৎ ও সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্স রয়েছে।

এ হামলায় বেসামরিক নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সিরিয়ার রাজধানীতে রোববারের হামলাটি এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক ইসরাইলি হামলা।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেটগুলো গোলান হাইটস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি দামেস্কের দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি যা ১৯৮১ সালে ইসরাইল দখল করে নেয়। 

বার্তাসংস্থা রয়টার্স এ ব্যাপারে ইসরাইলের সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করলে তারা হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

ইসরাইল প্রায়শই সিরিয়ায় ইরান এবং হিজবুল্লাহ জঙ্গিদের সাথে যুক্ত লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে খুব কম সময়ই তারা এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করে।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪৬ হাজার

তবে ইরানের অনুগত জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার কথা এর আগে স্বীকার করেছে ইসরাইল।

১২ দিন আগে সিরিয়ার উত্তর-পশ্চিমে ও প্রতিবেশী তুরস্কের কিছু অংশে বিধ্বংসী ভূমিকম্পের পর এই প্রথম সিরিয়ায় আক্রমণ চালানো হলো। 


একাত্তর/এসজে

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর