ব্রাজিলে বন্যা ও ভূমিধ্বসে ৩৬ মৃত্যু, কার্নিভাল স্থগিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১২ পিএম

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভারী বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার ফলে বেশ কয়েকটি শহরে বার্ষিক কার্নিভাল উৎসব স্থগিত করা হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) কিছু কিছু এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ে সাধারণ বৃষ্টিপাতের দ্বিগুণ। 

ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন এলাকা পানির নিচে ডুবে গেছে, মোটরওয়ে প্লাবিত হয়ে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। 

উদ্ধারকারী দলগুলো বেঁচে যাওয়া লোকদের কাছে পৌঁছাতে এবং রাস্তাঘাট পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে।

বিপর্যস্ত সাও সেবাস্তিয়াও শহরের মেয়র ফেলিপ অগাস্টো জানান, অনুসন্ধান এবং উদ্ধারকারী দলগুলো বেশ কিছু জায়গায় পৌঁছাতে পারছে না। পরিস্থিতি খুবই বিশৃঙ্খল হয়ে পড়েছে।

তিনি আরও জানান, শহরে কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছে এবং প্রায় ৫০টি বাড়িঘর ধসে পড়ার পর ভেসে গেছে। 

রাজ্য সরকার সাও সেবাস্তিয়াওতে ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে। অন্যদিকে উবাতুবায় এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র। বন্যার ফলে বাস্তুচ্যুত ও উচ্ছেদ হয়েছে শত শত মানুষ। 

রাজ্যের মোট ছয়টি শহরে ১৮০ দিনের বিপর্যয় ঘোষণা করা হয়েছে। এগুলো হলো সাও সেবাস্তিয়াও, কারাগুয়াটাতুবা, ইলহাবেলা, উবাতুবা, গুয়ারুজা এবং বার্টিওগা। 

এদিকে, বন্যার কারণে দেশটির উত্তর উপকূলরেখা জুড়ে কার্নিভাল উৎসব বাতিল করা হয়েছে। বড় শহরগুলোতে রাস্তার পাশের উত্সব এড়াতে ধনী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য ওই এলাকা।

খ্রিস্টান উৎসব লেন্টের আগে পাঁচদিন ধরে ব্রাজিলে কার্নিভাল উৎসব চলে। নানান রঙে বর্ণিল এই উৎসব ব্রাজিলের সাথে সমার্থক। 

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় কার্নিভাল কাটাচ্ছেন। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা জানিয়েছেন তিনি। 

টুইটারে একটি পোস্টে তিনি যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি তার সমবেদনা পাঠিয়েছেন। স্বাস্থ্যসেবা প্রদান, নিখোঁজদের সন্ধান এবং পরিবহন ও যোগাযোগ অবকাঠামো পুনরুদ্ধার করার জন্য সরকারী কর্তৃপক্ষকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, যা জরুরী দলগুলোর জন্য পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। 


একাত্তর/এসজে

ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্টে নিষেধাজ্ঞা ও তা সমর্পণের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপরিবারে গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তথা সিনেটর ফ্লাভিও...
ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত কট্টর ডানপন্থি প্রার্থী ও সেনেটর ফ্ল্যাভিও বোলসোনারো পাসপোর্ট জমা দেয়ার আদালতের আদেশ অমান্য করে গোপনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সুপ্রিম কোর্ট তাঁর...
ব্রাজিলের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো।
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক জয়ের পর এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক...
দেশের উচ্চশিক্ষায় বিদ্যমান ভৌগোলিক বৈষম্য দূর করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলসহ সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বুধবার...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় এবং ডেমোক্র্যাটদের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ অর্জনের পেছনে মার্কিন-ইসরাইলের যৌথ ইরান যুদ্ধ একটি বড় ভূমিকা রেখেছিলো বলে স্বীকার করেছেন...
খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যবর্তী চেঙ্গী নদীর বিজিতলা ঘাটে চরম দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন...
সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর