সামরিক ঘাঁটিকে অর্থনৈতিক অঞ্চল বানাবে তালেবান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

আফগানিস্তানের কিছু কিছু প্রাক্তন সামরিক ঘাঁটিকে ব্যবসার জন্য অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বেরাদার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

২০২১ সালের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে আফগানিস্তান একটি গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। এর আগে প্রায় দুই দশক ধরে বিদেশি সামরিক বাহিনী দেশটিতে ছিল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মোল্লা বেরাদার এক বিবৃতিতে বলেন, বিদেশী বাহিনীর অবশিষ্ট সামরিক ঘাঁটিগুলিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার অভিপ্রায়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

তিনি জানান, প্রকল্পটি রাজধানী কাবুল এবং উত্তর বলখ প্রদেশে শুরু হবে। তবে এ ব্যাপারে তিনি বিশদ বিবরণ দেননি।

সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের মুহম্মদ ফয়জল বিন আবদুল রহমান বিবিসিকে বলেছেন, তালেবানকে যদি আরও ভালভাবে শাসন করতে এবং কিছু অভ্যন্তরীণ বৈধতা অর্জন করতে হয় তবে তাদেরকে কোষাগারের সম্পদ বাড়াতে হবে। 

তিনি বলেন, আরও গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক পরিকল্পনার প্রতি তালেবানের প্রতিশ্রুতি প্রমাণ করা। এর মধ্যে রয়েছে চীনের মতো সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের জন্য রাজধানী এবং সীমান্তের কাছাকাছি নিরাপদ অঞ্চল স্থাপন এবং প্রতিবেশী দেশগুলির সাথে আঞ্চলিক বাণিজ্য পুনরুজ্জীবিত করা। 

আফগানিস্তান প্রাকৃতিক গ্যাস, তামা এবং বিরল মৃত্তিকাসহ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বলে অনুমান করা হয়, যার মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার। 

তবে দেশটিতে কয়েক দশকের অশান্তির কারণে এই মজুদের বেশিরভাগই অব্যবহৃত রয়ে গেছে।

বিদেশী সামরিক বাহিনী প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানের অর্থব্যবস্থা একাধিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। সরকারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের বিদেশী সম্পদ হিমায়িত করা হয়েছে, এবং বেশিরভাগ বিদেশী সাহায্য- যা আগে এর অর্থনীতিকে সমর্থন করতো- স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: আবারও মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

এই বছরের শুরুতে তালেবান জানায় যে তারা উত্তর আফগানিস্তানে তেল খননের জন্য একটি চীনা সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করেছে। ২৫ বছরের চুক্তিটি এই অঞ্চলে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততার উপর জোর দেয়।

বেইজিং আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তবে দেশটিতে এর উল্লেখযোগ্য স্বার্থ রয়েছে, যেটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের কেন্দ্রে রয়েছে।


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর