রুশদির ওপর হামলাকারীকে পুরস্কার দিচ্ছে ইরান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলায় অভিযুক্ত হাদি মাতারকে পুরস্কার দিচ্ছে ইরানের একটি ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, পুরস্কার হিসেবে হামলাকারীকে এক হাজার বর্গমিটার কৃষিজমি দিচ্ছে ফাউন্ডেশনটি। 

ইরানের ‘ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খামেনি’স ফতোয়াস’ এর সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই বলেন, রুশদির একটি চোখ অন্ধ করে এবং হাত অকেজো করে দিয়ে যিনি মুসলিমদেরকে খুশি করেছেন, তার এই সাহসী কাজের জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, রুশদি এখন জীবন্মৃত একজন মানুষের চেয়ে বেশি কিছু না। এই বীরোচিত কাজ যিনি করেছেন তার সম্মানার্থে তাকে কিংবা তার আইনি কোনো প্রতিনিধিকে প্রায় এক হাজার বর্গমিটার কৃষিজমি দান করা হবে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি লেখক সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। এছাড়া ইরান রুশদির মাথার দাম ৩০ লাখ ডলার ঘোষণা করেছিল। রুশদির স্যাটানিক ভার্সেস উপন্যাসকে মুসলিম ধর্মাবমাননা হিসাবেই দেখা হয়।

গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন সালমান রুশদি। বুকারজয়ী এই লেখককে পরিচয় করিয়ে দেওয়ার সময় এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

এতে রুশদির ঘাড়ে ও শরীরে জখম হয় বলে তখন নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছিল। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ছয় সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। তার ঘাড়ে ও পেটে অন্তত একবার করে ছুরিকাঘাত করা হয়েছে। পরবর্তীতে রুশদি একচোখের দৃষ্টিশক্তিও হারান।

আরও পড়ুন: যৌনতায় সম্মতির বয়স বাড়াতে চায় জাপান

রুশদির ওপর হামলার ঘটনায় পুলিশ হাদি মাতার (২৪) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত হাদি শিয়া মুসলিম আমেরিকান এবং নিউ জার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা। হাদি মাতার এসেছেন দক্ষিণ লেবাননের ইয়ারুন শহর থেকে। তিনি একটি পাস কিনে ওই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন। 


একাত্তর/জো

বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে...
২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার নিজের করে নিলেন আইরিশ লেখক পল লিঞ্চ। তার লেখা পঞ্চম উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি।
ভ্লাদিমির পুতিনকে দেয়া ফ্রান্সের সর্বোচ্চ সম্মান কেড়ে নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্টের খেতাব কেড়ে নেওয়ার 'সঠিক...
এবারের শান্তিতে নোবেল পুরস্কার জয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা কেবলমাত্র মানবাধিকার নিয়ে কাজ করার জন্য দেয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। ব্যক্তি হিসেবে এ পুরস্কার পেয়েছেন বেলারুশের কারাবন্দী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর