পুলিৎজার পেলো রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস

আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৩৭ এএম

বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সোমবার (স্থানীয় সময়) ২০২৪ সালের সেরা সাংবাদিকতাকে স্বীকৃতি জানিয়ে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হয়।

ব্রেকিং নিউজের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

গত বছরের ১৩ জুলাই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ শাখায় পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।

গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।

বিশ্লেষণমূলক প্রতিবেদন শাখায় এ বছর পুলিৎজার পেয়েছেন নিউইয়র্ক টাইমসের আজম আহমেদ ও ক্রিস্টিনা গোল্ডবাম এবং প্রদায়ক ম্যাথিউ আইকিনস। স্থানীয় সংবাদ শাখায় পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানার।  

আফ্রিকার দেশ সুদানের সংঘাত নিয়ে সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় পুলিৎজার পেয়েছে নিউইয়র্ক টাইমস। আর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে।

ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা ধারাভাষ্যে এ পুরস্কার পেয়েছেন। তিনি নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটিল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে। সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল।

চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। আলোকচিত্রের ব্রেকিং নিউজ শাখার পুরস্কার গেছে নিউইয়র্ক টাইমসের ঝুলিতে। ফিচার আলোকচিত্রে এ পুরস্কার পেয়েছে নিউইয়র্কার। প্রতিষ্ঠানটি অডিও প্রতিবেদন শাখায়ও পুলিৎজার পেয়েছে।

একাত্তর/আরএ
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
আয় এবং বিক্রির ক্ষেত্রে আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে চিপ জায়ান্ট এনভিডিয়া।
দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, অন্তত ২৮১ জন আহত হয়েছে।
আজভ সাগরের উপর রাশিয়ার একটি সামরিক গুপ্তচর উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। যদি এই দাবি সত্য হয়, তাহলে সেটি হবে মস্কোর জন্য বড় আঘাত। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর