মস্কো যাবেন শি জিনপিং: রিপোর্ট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২ এএম

চীনের প্রেসিডেন্ট অদূর ভবিষ্যতে মস্কো গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে চান। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।

সূত্র উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন এখন ইউক্রেন নিয়ে আরো সক্রিয় ভূমিকা নিতে চায়। শি যুদ্ধ বন্ধ করা ও শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নিতে চান। সেই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করতে চান, এই সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না। খবর ডয়চে ভেলের।

রিপোর্টে বলা হয়েছে, শীর্ষ বৈঠকের দিন স্থির হয়নি। তবে শি এপ্রিল বা মে মাসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর বিজয়োৎসব পালন করবে রাশিয়া।

চীনের কূটনীতিক ওয়াং ই এখন মস্কোতে আছেন। তিনি বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করবেন। পুতিনের সঙ্গেও তিনি দেখা করবেন। সেখানেই শি জিনপিংয়ের সফর নিয়ে কথা হবে বলে রিপোর্টে বলা হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমাদের প্রশংসায় বাইডেন, পুতিন দিলেন যুদ্ধের দায়

গত বছর বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের সময় পুতিন ও শি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। তখন তারা ঘোষণা করেছিলেন, রাশিয়া ও চীনের বন্ধুত্বের কোন সীমা নেই। এর কিছুদিনের মধ্যেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে চীন গত এক বছর ধরে রাশিয়াকেই সমর্থন করে আসছে।


একাত্তর/আরএ

প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, আগামী...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর