ইরানে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধে বিষপ্রয়োগের অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯ পিএম

মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে বলে জানিয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী। 

গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে তেহরানের দক্ষিণের শহর কোমে স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। খবর: ব্লুমবার্গ। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। পানির সরবরাহে 'রাসায়নিক পদার্থ' মিশিয়ে বিষপ্রয়োগ করা হয় বলে জানান তিনি। 

পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন। 

পরদিন ১৫ ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

গত সপ্তাহে ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বিষপ্রয়োগের ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে সুদের হার বাড়ালো পাকিস্তান

উল্লেখ্য, ইরানের কঠোর পর্দাবিধি লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। মাসার মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা গণতন্ত্র, স্বাধীনতা ও নারী অধিকার দাবি করেন। বিক্ষোভ রুখতে দমনপীড়ন চালায় ইরান সরকার। এখন মেয়েদের স্কুলে যাওয়া বন্ধে বিষপ্রয়োগের বিষয়টি সামনে এল।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর