মস্কোর কাছে ভেঙে পড়লো ইউক্রেনের ড্রোন

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০২:২৬ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ করেছে রাশিয়া। তবে ইউক্রেন তা অস্বীকার করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার সেনারা একটি ড্রোনকে গুলি করে নামায়। যে অঞ্চলে ড্রোনটিকে গুলি করে নামানো হয় তার পাশেই রাশিয়ার তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাসপ্রমের একটি ডিপো। খবর ডয়চে ভেলের।

রাশিয়ার সংবাদসংস্থাকে গ্যাসপ্রম জানিয়েছে, তাদের ডিপোয় কোনো ক্ষতি হয়নি।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবাইঅভ জানান, ড্রোনটি ইউক্রেনের ছিলো। কোলামনা অঞ্চলে গ্যাসপ্রমের ডিপো এবং একটি বেসামরিক কাঠামো ধ্বংস করার জন্যই ড্রোনটি পাঠানো হয়েছিল বলে দাবি তার। তবে তার আগেই রাশিয়ার সেনা ড্রোনটিকে গুলি করে নামিয়ে নেয়।

রাশিয়ার ভিতর কোন আক্রমণই এখনো পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। এর আগে সীমান্ত অঞ্চলে সেনা-ঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তার দায়ও ইউক্রেন স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা নিয়েও ইউক্রেন কোন মন্তব্য করেনি।

রাশিয়া অবশ্য ড্রোনটির মডেল এবং নম্বর প্রকাশ করে দিয়েছে। ইউজে-২২ এয়ারবর্ন মেকের ড্রোনটি মূলত ইউক্রেনই ব্যবহার করছে বলে রাশিয়ার দাবি। ইউক্রেনের উকারজেট সংস্থা এই ড্রোনগুলো তৈরি করে।

ইউক্রেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার ভিতর প্রায় ৫০০ কিলোমিটার দূর পৌঁছে গেছিল ড্রোনটি। এরপর পুতিন নিশ্চয় ঘর থেকে বের হতে ভয় পাবেন। যেকোনো সময় তার সামনে ড্রোন পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন: যে বাঙ্কারে এক বছর ধরে আছেন জেলেনস্কি

মঙ্গলবার রাতে রাশিয়ার সেনা দাবি করে, একটি নয়, দুইটি ড্রোনকে দক্ষিণ রাশিয়ায় গুলি করে নামানো হয়েছে। অন্য ড্রোনটির তথ্য অবশ্য এখনো দেওয়া হয়নি।

প্রথম ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যাচ্ছে, বরফ ঢাকা রাস্তায় ড্রোনটি পড়ে আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন দু’পক্ষই ড্রোন ব্যবহার করছে। এখনও পর্যন্ত রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে ইউক্রেন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর