মমিকে প্রেমিকা বানিয়ে ব্যাগে নিয়ে ঘুরছিলেন তরুণ

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৪:৪৬ পিএম

পেরুর পুনোতে এক প্রত্নতাত্ত্বিক সাইটে একটি প্রাচীন মমিসহ এক ডেলিভারি ম্যানকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার (১ মার্চ) বিবিসি এ তথ্য জানিয়েছে।  

ওই তরুণ জানান, তিনি ব্যান্ডেজ করা মমির সাথে একই রুমে থাকতেন এবং এটিকে ‘এক ধরণের আধ্যাত্মিক প্রেমিকা’ হিসেবে বিবেচনা করছিলেন। বন্ধুদের দেখানোর জন্য দেহাবশেষগুলো ব্যাগে রেখেছিলেন বলে জানান তিনি। 

তিনি আরও জানান, মমিটিকে তিনি তার ঘরে টেলিভিশনের পাশে একটি বাক্সে রেখেছিলেন। মমিটির নাম তিনি রেখেছেন ‘হুয়ানিতা’। এটি তার বাবার মালিকানাধীন হলেও, কীভাবে এটি তার বাবার দখলে এসেছিল তা উল্লেখ করেননি তিনি। 

বিশেষজ্ঞরা বলছেন, মৃতদেহটি ৬০০ থেকে ৮০০ বছরের পুরানো। তবে এটি কোনও নারীর নয়, বরং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মমি। 

ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় ওই ব্যক্তির বয়স ৪৫ বছরের বেশি ছিল। এটির উচ্চতা চার ফুট ১১ ইঞ্চি। মমিটি ভ্রূণের অবস্থানে ব্যান্ডেজে মোড়ানো ছিল, যা এই অঞ্চলের প্রাক-হিস্প্যানিক সমাধিগুলোর বৈশিষ্ট্য।

স্প্যানিশ বিজয়ীদের আগমনের আগে পেরুর বিভিন্ন সংস্কৃতিতে মমিকরণের অনুশীলন করা হতো। কিছু মমি সমাধিস্থ করা হয় এবং অন্যদের বের করে আনা হতো এবং মূল উৎসবের সময় প্রদর্শন করা হতো। 

আরও পড়ুন: মস্কোর কাছে ভেঙে পড়লো ইউক্রেনের ড্রোন

পুলিশ কুলার ব্যাগে বহন করা মমিটি জব্দ করেছে এবং পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। 

যে তরুণ এটি পরিবহন করছিল এবং তার দুই বন্ধুর বয়স ২৩ থেকে ২৬ বছরের মধ্যে। তাদেরকে আটক করা হয়েছে এবং পেরুর সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের জন্য তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।


একাত্তর/এসজে

পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।
পেরুর উত্তরাঞ্চলীয় বারানকা প্রদেশে একটি প্রাচীন শহর আবিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো এই শহরের নাম পেনিকো।
পেরুতে স্বর্ণের খনি থেকে ১৩ জন শ্রমিককে অপহরণের পর তাদের হত্যা করেছে অপরাধী চক্র। খনি শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর