পেরুতে দুর্ঘটনায় নিহত ১৫

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম

পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলো। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিলো। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা।

অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে।

পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

একাত্তর/আরএ
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর