জাকার্তায় তেলের ডিপোতে আগুনে নিহত ১৩, আহত ৫০

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০১:১০ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত ৮টার দিকে পের্টামিনার প্লাম্পাং ফুয়েল স্টোরেজ ডিপোতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়লে ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে ১৩ জন বলা হয়।

কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেয়া হয়।

উত্তর জাকার্তার ফায়ার ফাইটার আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, শনিবার ভোরে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। 

রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ মন্ত্রী এরিক থোহির তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে জানান, পের্টামিনাকে অবিলম্বে এই মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। 

এ ঘটনার পর পার্লামেন্টের এনার্জি কমিটির প্রধান সুগেং সুপারওতো পের্টামিনার সুযোগ-সুবিধাগুলোর একটি অডিট করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: নোবেলজয়ী বিয়ালিয়াৎস্কির ১০ বছরের কারাদণ্ড

সুগেং আরও বলেন যে পের্টামিনার স্টোরেজ সুবিধা এবং আবাসিক এলাকার মধ্যে একটি বড় দূরত্ব থাকা উচিত। 

‘প্লাম্পাং এর ক্ষমতা সম্পন্ন একটি সুবিধার জন্য, আবাসিক এলাকার সাথে কমপক্ষে এক থেকে দুই কিলোমিটার দূরত্ব থাকতে হবে’, বলেন তিনি। 


একাত্তর/এসজে 

ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স...
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর