মমতাকে উৎখাতের হুমকি দিয়ে মাথা ন্যাড়া করেলেন কংগ্রেস নেতা

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৯:৩৭ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হন রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। শুক্রবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তবে শনিবার বিকেলে জামিন পান কৌস্তভ। আর জামিনের পরপরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে (মাথা ন্যাড়া) ফেলেন এ নেতা।

শনিবার কলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে কৌস্তভ বলেন, "মমতার রাতের ঘুম কেড়ে নেব।" 

তিনি আরও বলেন, "যতদিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না।" 

তবে মমতা যদি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন বলেও জানান এ কংগ্রেস নেতা।

image

আরও পড়ুন: গলায় জুতার মালা পরানো সেই শিক্ষককে বাইক উপহার

এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়ার সময় পশ্চিমবঙ্গের শাসককে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, জামিনে মুক্ত হয়েই গ্রেপ্তারির প্রতিবাদে মাথা কামাবেন। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়েই আদালত থেকে কিছুটা দূরে এক নাপিতের কাছে বসে মাথা কামান তিনি। 

কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি মাঝরাতে কৌস্তভ বাগচির গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলেন এবং তার জামিনের আবেদন জানান। 

যদিও এ আবেদনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। তবে দু'পক্ষের দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে ব্যক্তিগত এক হাজার টাকা বন্ডে কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক।


একাত্তর/আরবিএস  

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর