ইরানে মেয়েদের স্কুলে গ্যাস হামলাকারীদের মৃত্যুদণ্ড হবে: খামেনি

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৫:৪৬ পিএম

ইরানে মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলাকারীদের বিরুদ্ধে মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার (৬ মার্চ) বার্ষিক বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের অপরাধীদের মৃত্যুদণ্ড হবে বলে ঘোষণা দেন। খবর: আলজাজিরা।

স্কুলছাত্রীদের ওপর বিষ প্রয়োগের অপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে খামেনি বলেন, বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ। অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ ঘটনাগুলো সমাজে আতঙ্ক ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোসহ দায়িত্বশীল সংস্থাগুলোকে এই অপরাধের উত্স খুঁজে বের করতে হবে। যারাই এসবের সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।

বিষক্রিয়ার পিছনে কে বা কোন গোষ্ঠী জড়িত থাকতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা দেননি খামেনি। তার মন্তব্যের পরপর ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি নিজেই প্রতিশ্রুতি দেন যে আদালত দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নেবে। ইঙ্গিত দিয়েছেন, দায়ীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

গোলাম হোসেন মোহসেনি বলেন, আইনের ভিত্তিতে অপরাধীরা সাজা পাবে। আইন অনুযায়ী জড়িতরা মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

এদিকে, ছাত্রীদের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছেই।  ইতোমধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন ছাত্রীদের অভিভাবকরা। 


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর