ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:৪৯ পিএম

পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্রতিহত কিংবা গুলি করে ভূপাতিতের প্রচেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। 

মঙ্গলবার (৭ মার্চ) এক বিবৃতিতে উ. কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর: আলজাজিরা।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ভূপাতিত করার পরিকল্পনা করছে। 

যদিও যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো কখনোই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেনি। দেশটি নিয়মিত ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ করছে, যা নিয়ে উদ্বিগ্ন পার্শ্ববর্তী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া।

অঞ্চলটিতে চলমান এ উত্তেজনার মধ্যেই কিম ইয়ো জং বিবৃতিতে বলেন, পিয়ংইয়ংয়ের কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে গণ্য হবে। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র অথবা জাপানের একক আধিপত্য থাকতে পারে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত দুই বছর রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের শুরুতেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তেজনা বাড়িয়েছে তারা। হুমকি মোকাবিলায় চলতি মাসে পাল্টা যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন ও সিউল। 

আরও পড়ুন: বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার ১৫ বছরের জেল

এদিকে, আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়ায় যৌথ সামরিক মহড়ার আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র বি-৫২ বোম্বার ইউনিট মোতায়েন করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 


একাত্তর/জো

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর