জেনিনে ইসরাইলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৪:২৩ পিএম

দখলকৃত জর্দান নদীর পশ্চিম তীরে নতুন করে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দশ জন। 

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে গতকাল (মঙ্গলবার) এ ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও পার্সটুডের। 

মন্ত্রণালয় বলেছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২৬ বছর বয়সি মোহাম্মাদ ওয়ায়েল গাজাওয়ি’কে বুকে গুলি করে হত্যা করে দখলদার সেনারা। নিহত অন্য পাঁচ জন হলেন- মাজদ মোহাম্মাদ হুসেইনিয়ে (২৬), তারেক জিয়াদ নাতুর (২৭), জিয়াদ আমিন জারেইনি (২৯), আব্দুল ফাত্তাহ হুসেইন খুরুশে (৪৯) এবং মুতাসিম নাসের সাব্বাগ্ব (২২)।

এদিকে এ হামলায় কমপক্ষে আরও ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইহুদিবাদী সেনারা কয়েক ডজন সামরিক যান, যুদ্ধ হেলিকপ্টার, স্নাইপার, ড্রোন এবং বুলডোজার দিয়ে এই হামলা চালায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজন বুকে এবং আরেকজন তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, দমন অভিযানের সময় ইসরাইলি সেনারা অন্তত একটি বাড়ির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় ওই ভবনের ওপরে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।

আরও পড়ুন: মাথায় আঘাত ও রক্তক্ষরণে বেশি মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ইসরাইলি হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিনিদের ভয় দেখাতে পারবে না ইসরাইল; বরং এ ধরনের হত্যাযজ্ঞের ফলে ফিলিস্তিনিদের মধ্যে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জেদ আরো শক্তিশালী হবে।


একাত্তর/আরবিএস  

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর