ইমরান খানের সমাবেশের আগে লাহোরে ১৪৪ ধারা

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:০৫ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে শাহবাজ শরিফের সরকার। 

‘সার্বিক নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় লাহারে আগামী ৭ দিন সব ধরনের বিক্ষোভ ও সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ। খবর: আলজাজিরা।

বুধবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লাহোর জুড়ে সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল, বিক্ষোভসহ অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ।

বুধবার লাহোরে বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছিল ইমরান খানের দল পিটিআই। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় পিটিআইয়ের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। মল রোডে ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ বের করলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। পিটাইয়ের কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার পুলিশ।

আরও পড়ুন: মিসরে হাস্যোজ্জ্বল স্ফিংস মূর্তির সন্ধান

গত ৬ মার্চ ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে। 


একাত্তর/জো

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর