মিসরে হাস্যোজ্জ্বল স্ফিংস মূর্তির সন্ধান

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৮:৫০ পিএম

দক্ষিণ মিসরের হাথোর মন্দিরের কাছে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা স্ফিংসের একটি হাস্যোজ্জ্বল মূর্তি আবিষ্কার করেছেন। 

সোমবার (৬ মার্চ) মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানায়। খবর: বিবিসি।

মূর্তিটির পাশে হায়ারোগ্লিফিক অক্ষরে লেখা সম্বলিত একটি প্রস্তরখণ্ডও পাওয়া গেছে বলেও জানানো হয়। 

হাথোর মন্দির মিসরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ প্রাচীন স্থানগুলোর মধ্যে একটি। স্ফিংস হলো গ্রীক পৌরাণিক কাহিনীর একটি চরিত্র যার মাথা অনেকটা নারীদের মতো, শরীর অনেকটা সিংহের মতো এবং ঈগলের মতো ডানা আছে।

আবিষ্কৃত মূর্তিটির হাস্যোজ্জ্বল মুখ এবং দুই পাশের গালে টোল আছে। মিসরীয় গবেষকদের মতে, মুখে টোল সংবলিত মূর্তিটি প্রাচীন রোমান সম্রাট ক্লডিয়াসের হতে পারে। মূর্তিটির পাশে পাওয়া প্রস্তরখণ্ডের লেখার অর্থ উদঘাটন করা গেলে এটি কার ভাস্কর ও তৈরির সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করছে মিসরীয় প্রত্নতত্ত্ব বিভাগ।

গত জানুয়ারি মাসেই দেশটির দক্ষিণে আঠারোশ’ বছরের পুরনো রোমান যুগের একটি সম্পূর্ণ আবাসিক শহর আবিষ্কারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তাছাড়া প্রায়ই মিসরে প্রাচীন যুগের বিভিন্ন মূর্তি ও নিদর্শনের খোঁজ পাওয়া যায়।  

আরও পড়ুন: নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটায় ইউক্রেনপন্থী গোষ্ঠী

বিশেষজ্ঞরা মনে করছেন, মিসরের এসব প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেশটির গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা পালন করবে।


একাত্তর/জো

ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
মিসরের জন্য ৮ বিলিয়ন ডলার (৭.৪ বিলিয়ন ইউরো) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে ব্লকটি।
গাজার রাফাহ সীমান্তে ইসরাইলের চূড়ান্ত অভিযানের প্রস্তুতির মধ্যে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে গত দুই সপ্তাহে অন্তত ৪০টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিসর। সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত...
অবরুদ্ধ গাজা ও মিসরের সীমান্তের নিয়ন্ত্রণ ইসরাইলের কাছে থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এমন ঘোষণা দিয়েছেন তিনি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর