মিয়ানমারে মঠে ৩০ জনকে হত্যার অভিযোগ জান্তার বিরুদ্ধে

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০১:৪৪ পিএম

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী।

শনিবার (১১ মার্চ) সেনারা নান নিন গ্রামে গোলাবর্ষণ করে বলে দাবি করেছে ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। 

দুই বছর আগে এক অভ্যুত্থানে জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সামরিক ও সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক প্রাণঘাতী যুদ্ধ দেখা গেছে। রাজধানী নে পি তাও এবং থাইল্যান্ডের সীমান্তবর্তী শান রাজ্যে কিছু ভয়াবহ লড়াই হয়েছে।

কেএনডিএফ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে গোলাগুলির পরে জান্তার বিমান বাহিনী এবং আর্টিলারি গ্রামে প্রবেশ করে এবং মঠের ভিতরে লুকিয়ে থাকা গ্রামবাসীকে হত্যা করে। 

এতে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছে বলে জানিয়েছে দলটি।

স্থানীয় সংবাদপত্র কান্তরাওয়াদ্দি টাইমস কেএনডিএফ-এর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনী ভিক্ষুসহ সবাইকে মঠের সামনে সারবেঁধে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে।

কেএনডিএফ-এর একটি ভিডিওতে অন্তত ২০টি মৃতদেহ মঠের পাশে স্তূপ করা অবস্থায় দেখা গেছে, যার মধ্যে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের পরিহিত কমলা পোশাকে পরা মরদেহ। 

মৃতদেহগুলোতে একাধিক গুলির আঘাতের চিহ্ন ছিল বলে মনে হচ্ছে। ভিডিওটিতে মঠের দেয়ালে বুলেটের ছিদ্র দেখা গেছে। 

আশেপাশের কিছু বিল্ডিং এবং বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, যাকে কেএনডিএফ সেনাবাহিনীর আক্রমণ বলে অভিযোগ করেছে। 

এসব ঘটনার বিশদ বিবরণ যাচাই করা কঠিন, তবে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে আক্রমণের বর্বর প্রকৃতি মিয়ানমারের এই অংশে নতুন নয়, যেখানে অভ্যুত্থানের পর থেকে সামরিক জান্তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ দেখা গেছে।

মিয়ানমার গত কয়েক দশক ধরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, যা ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। 

আরও পড়ুন: বাখমুতে তীব্র লড়াই, ব্যাপক হতাহতের দাবি

এতে প্রায় দেড় মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ৪০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আট মিলিয়ন শিশু আর স্কুলে যাচ্ছে না এবং ১৫ মিলিয়ন লোক বিপজ্জনকভাবে খাদ্যের অভাবে রয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

পর্যবেক্ষণ গ্রুপ অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনারস অনুসারে, ভিন্নমতের বিরুদ্ধে জান্তার দমন অভিযানে দুই হাজার ৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর