ভারতে পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষুব্ধ চাষীরা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম

পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রে পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চাষীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। 

ন্যায্যমূল্যের দাবিতে মুম্বাই পর্যন্ত ২০০ কিলোমিটারের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন পেঁয়াজচাষীরা। খবর: বিবিসি। 

চাষীদের বিক্ষোভের মুখে রাজ্য সরকার পেঁয়াজচাষীদের জন্য অর্থসহায়তা ঘোষণা করেছেন। কিন্তু চাষীরা সে ঘোষণাকে নাকচ করে দিয়েছেন। তারা ন্যায্যমূল্যের দাবিতে অনড়।

মহারাষ্ট্রের নাসিক এলাকার বড় একটি পারিবারিক কৃষি খামার নামদেব ঠাকরেতে ক্ষেত্রে সারি সারি পেঁয়াজ পঁচে যাচ্ছে। দাম না থাকায় ক্ষেত থেকে তোলাই হচ্ছে না পেঁয়াজ। প্রায় প্রতিবছরই ভারতের চাষীরা পেঁয়াজের দাম নিয়ে বিপাকে থাকেন।

নাসিকের কৃষকেরা জানান, পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজ ২০০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। অথচ প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি দাম ১২০০ রুপির বেশি রাখার দাবি কৃষকদের। 

আরও পড়ুন: ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন

প্রতি বছর ভারতে দুই কোটি ৪০ লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদিত হয়। চীনের পরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। এক মহারাষ্ট্র রাজ্যেই এর অর্ধেকের বেশি পেঁয়াজ আবাদ হয়। ভারতজুড়ে যা পেঁয়াজ উৎপাদন হয় তার ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি হয়ে থাকে।


একাত্তর/জো 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর