কারাগারে মানবাধিকার কর্মী বাবার জায়গা নিতে চান মেয়ে

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৪:২২ পিএম

বাহরাইনের কারাগারে মানবাধিকার কর্মী আব্দুলহাদি আল-খাজার স্বাস্থ্য এতটাই খারাপ হয়েছে যে তার মেয়ে মরিয়ম তার স্থানে কারাগারে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন, জরুরী ব্যবস্থা না নিলে তার বাবা তার পরিবারকে না দেখে ধীরে ধীরে কারাগারেই মারা যাবেন।

শুক্রবার (২৪ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, খাজা বাহরাইনের সবচেয়ে বিশিষ্ট মানবাধিকার প্রচারকদের একজন। ২০১১ সালের এপ্রিলে তার পারিবারিক বাড়ি থেকে তাকে গভীর রাতে গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী বিক্ষোভে জড়িত থাকার জন্য। দুই মাস পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তার পরিবার বলছে, ড্যানিশ-বাহরাইন দ্বৈত নাগরিককে মানবাধিকার রক্ষাকারী হিসাবে তার মর্যাদার জন্য শাস্তি হিসাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। ড্যানিশ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ ছাড়াই খাজা কারাগারের আড়ালে মারা যেতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

আব্দুলহাদি আল-খাজার মেয়ে মরিয়ম আল-খাজা বলেন, ‘আমি জানি না আমার বাবার হাতে আর কতদিন আছে। প্রতিবার ফোন বেজে উঠলে আমি ভয়ে প্রতিদিন কাটিয়ে দিই, কেননা কেউ হয়তো আমাকে ফোন করে জানাতে পারে যে আমার বাবা আর নেই’। 

মরিয়মের আশঙ্কা, তার বাবার প্রতি বাহরাইন কর্তৃপক্ষের আচরণের কারণ একজন সুপরিচিত কর্মী এবং একজন দ্বৈত নাগরিক হিসাবে তার মর্যাদা। বর্তমানে বাহরাইনে আটক আনুমানিক ১৪০০ রাজনৈতিক বন্দীর জন্য একটি উদাহরণ স্থাপন করার উদ্দেশ্য রয়েছে তাদের। 

আরও পড়ুন: সংসদ সদস্যপদ হারালেন রাহুল গান্ধী

মার্চের শুরুতে খাজাকে দ্রুত হৃৎস্পন্দন এবং শ্বাসকষ্টের জন্য একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন এবং জরুরিভাবে একজন কার্ডিওলজিস্টের সাথে দেখা করার পরামর্শ দেন চিকিৎসক।

তবে খাজা গত সপ্তাহের শেষের দিকে একজন কার্ডিওলজিস্টের সাথে দেখা করবেন, বাহরাইন সরকারের পক্ষ থেকে এমন প্রকাশ্য ঘোষণা সত্ত্বেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।


একাত্তর/এসজে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর