‘ন্যাটোর সাথে সরাসরি সংঘাতের পরিকল্পনা নেই রাশিয়ার’

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:২০ পিএম

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের কোনও পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) রুশ বার্তা সংস্থা আরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়ে তিনি বলেন, যেকোনো সংঘাতের অবসানে আলোচনায় আগ্রহী ক্রেমলিন। খবর: আলজাজিরা। 

তবে মেদভেদেভ সতর্ক করেছেন, ইউক্রেন যদি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাহলে কিয়েভের বিরুদ্ধে নিশ্চিতভাবে যেকোনো অস্ত্র ব্যবহারের পটভূমি তৈরি হবে।

রুশ বার্তা সংস্থা আরআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার মেদভেদেভ দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ার অংশ। কিন্তু ভূরাজনৈতিক ও ঐতিহাসিক কারণে দীর্ঘ দিন ধরে দেশ দুটিকে আলাদা হিসেবে মনে করা হয়। আমাদেরকে এই কল্পিত সীমানা মেনে নিতে হয়েছে। এই ভূখণ্ড শুধু যে রুশ সাম্রাজ্যের অংশ ছিল তা নয়, এটি ছিল রুশ সাম্রাজ্য।  

তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার অংশ মনে করে না। তারা ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার বিষয়ে মস্কোর দৃঢ় মনোভাবকে বুঝতে পারেনি। তাই কিছু দেশ, ব্লক ও জোটের সঙ্গে আলোচনা অর্থহীন। তারা শুধু শক্তির ভাষা বুঝতে পারে।

আরও পড়ুন: চীন সফরে ম্যাক্রোঁর সঙ্গী হচ্ছেন ইইউ প্রধান

উল্লেখ্য, মেয়াদজনিত সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে তখন পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন তিনি।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর