চীন সফরে ম্যাক্রোঁর সঙ্গী হচ্ছেন ইইউ প্রধান

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন চীন সফরে তার সঙ্গে থাকবেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন। 

শুক্রবার (২৪ মার্চ) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি শীর্ষ সম্মেলন শেষে ম্যাক্রোঁ একথা জানান। খবর: এএফপি।

এপ্রিলের শুরুর দিকে চীন সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এমন সময় তিনি এই সফরে যাচ্ছেন যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য বেইজিংকে অনুরোধ করছেন পশ্চিমা নেতারা।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের একটি শীর্ষ সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ভর ডের লিয়েনকে চীন সফরে সঙ্গী হওয়ার জন্য বলেছেন যাতে করে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা যায়।

ম্যাক্রোঁ ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীনের শান্তি প্রস্তাব ইতিবাচক। কিন্তু শান্তি অর্জিত হতে পারে কেবল রাশিয়া যদি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে।

একই দিনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও তার আসন্ন চীন সফরের প্রাক্কালে বলেছেন, চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর। এই যুদ্ধ অবসানে এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে।

আগামী ৩১ মার্চ চীন সফরে যাবেন সানচেজ। বেইজিংয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।  

আরও পড়ুন: বিশ্বের চীনের কথা শোনা উচিত: স্পেনের প্রধানমন্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেইজিং ১২ দফা প্রস্তাব তুলে ধরে মস্কো ও কিয়েভকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করছেন, প্রস্তাবে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু নেই। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।  


একাত্তর/জো 

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এটি প্রায় দুই যুগ পর কোনো ফরাসি প্রেসিডেন্টের জার্মানি সফর। রোববার সস্ত্রীক বার্লিন পৌঁছান ম্যাক্রোঁ।
পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরাইল ও হামাসের লড়াইয়ের প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন মিসর ও জর্ডান সফর করবেন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর