ভারতে সেনা মহড়ায় ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:৪৬ পিএম

ভারতীয় সেনাবাহিনীর একটি মহড়া চলাকালে ভুলক্রমে তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৪ মার্চ) ভারতের রাজস্থানের জয়সালমিরে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালীন এ ঘটনা ঘটে। খবর: ইন্ডিয়া টুডে। 

জানা গেছে, এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে। 

ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাতে বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুলবশত নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাচনার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) কৈলাশ বিষ্ণোই বলেন, আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাওয়া গেছে অন্য একটি ক্ষেতে। ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে ক্ষেত দুটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

এদিকে সেনা সূত্রের খবরে বলা হয়, ভুলে নিক্ষেপ হওয়া দুইটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও তৃতীয়টির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে তৃতীয় ক্ষেপণাস্ত্রটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: ‘ন্যাটোর সাথে সরাসরি সংঘাতের পরিকল্পনা নেই রাশিয়ার’

প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল অমিতাভ শর্মা জানান, ১০ থেকে ২৫ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সেনাবাহিনীর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু সামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রগুলো ‘ভুলবশত’ ছোড়া হয়। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর