রামকৃষ্ণ মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মারা গেছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১১:৪৩ পিএম

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ। তাকে বরুণ মহারাজ নামেই চিনতেন তার দেশ বিদেশের অনুরাগীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় শরৎ বসু রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানায়, রোববার (২ এপ্রিল) রামকৃষ্ণ মঠের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেলুড় মঠের সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে সকাল ৬টা থেকে তাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগী ও ভক্তরা। রাত ৮টা পর্যন্ত সেখানেই রাখা থাকবে তার দেহ। 

এর আগে ২০১২ সালে স্বামী প্রভানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হন। তার আগে ২০০৭ থেকে তিনি ছিলেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক। তারও আগে, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক পদেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। 

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। 

আরও পড়ুন: জাপানে প্রায় ১৫ লাখ মানুষ সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন

এক শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দর (বরুণ মহারাজ) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।... তার মৃত্যুতে রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। আমি তার সকল অনুগামী, ভক্তবৃন্দ ও ছাত্রবৃন্দকে আমার আন্তরিক সমবেদনা জানাই।" 

রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত ৯টায় বেলুড় মঠে শুরু হবে স্বামী প্রভানন্দ মহারাজের শেষকৃত্য।

 

একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর