চিপ সরঞ্জাম রপ্তানিতে লাগাম টানছে জাপানও

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১২:১৯ পিএম

চলমান যুক্তরাষ্ট্র-চীন চিপ যুদ্ধে এবার কম্পিউটার চিপ তৈরির সরঞ্জাম রপ্তানিতে লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে জাপান। 

শুক্রবারের (৩১ মার্চ) এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহার হয় এমন ২৩ ধরনের সরঞ্জাম। খবর: বিবিসি। 

এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

মোবাইল ফোন থেকে শুরু করে সামরিক হার্ডওয়্যারের মূল চালিকাশক্তি এই সেমিকন্ডাক্টর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই অনেক তিক্ত ।

ওয়াশিংটনের আরোপ করা রপ্তানি নিয়ন্ত্রণের বিপরীতে চীন ক্রমাগতই যুক্তরাষ্ট্রকে ‘প্রযুক্তি কর্তৃত্ববাদী’ বলে আখ্যা দিয়ে আসছে।

তবে শুক্রবার জাপানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতিতে চীন বা যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততার উল্লেখ ছিল না।

বিবৃতিতে জাপানি মন্ত্রণালয় বলে, একটি প্রযুক্তিগত দেশ হিসেবে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে আমরা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছি।

তবে এই নীতিমালা বাস্তবায়নে দেশটির জনগণের মতামত লাগবে। আর এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জুলাইয়ে।

জাপানের বাণিজ্য মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, এই পদক্ষেপের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই। আমাদের রপ্তানি করা পণ্য সামরিক কাজে ব্যবহৃত না হলে আমরা সেটি আটকাব না। আশা করছি, বিভিন্ন কোম্পানির ওপর এর প্রভাব সীমিত হবে।

সপ্তাহান্তে জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োশিমাসা হায়াশির বেইজিং ভ্রমণের ঠিক আগেই এ ঘোষণা এলো।

জাপানের এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে টোকিও ইলেকট্রন ও নিকনসহ বেশ কয়েকটি শীর্ষ প্রযুক্তি কোম্পানির সরঞ্জাম। আর এর প্রভাব গিয়ে পড়বে সিলিকন ওয়েফার পরিষ্কারে ব্যবহৃত সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন লিথোগ্রাফি মেশিনের ওপর। মাইক্রোচিপ তৈরির অংশ হিসেবে লিথিগ্রাফি মেশিন বিভিন্ন লেজার ব্যবহার করে সিলিকনে বিভিন্ন সুক্ষ্ণ সার্কিট প্রিন্ট করে।

আরও পড়ুন: ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে উরসুলা

উল্লেখ্য, গত অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করে, মার্কিন সরঞ্জাম বা সফটওয়্যার ব্যবহার করে চীনে চিপ রপ্তানি করতে গেলে উৎপাদকদের লাইসেন্স প্রয়োজন পড়বে সেগুলো বিশ্বের যেখানেই তৈরি হোক না কেন। সেসময় জাপান ও নেদারল্যান্ডসকেও একই পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।


একাত্তর/জো 

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যখন নতুন করে যুদ্ধবিমান আর ব্যালিস্টিক মিসাইলের গর্জন, ঠিক তখনই তেহরানের সাথে যে কোনো আগাম সমঝোতার পথ কার্যত বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সংবাদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর