ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে উরসুলা

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:৪৫ এএম

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন বলে একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। 

শুক্রবারের (৩১ মার্চ) প্রতিবেদনে বলা হয়েছে, এই অক্টোবরে ফন ডার লিয়েন কর্তৃক জোটের দায়িত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছে ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ।

ন্যাটোর বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে তার মেয়াদ শেষ করবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত তার ম্যান্ডেট তিনবার বাড়ানো হয়েছে এবং প্রায় ৯ বছর তিনি দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য সান আরও বলেছে, জার্মানির সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় তার দুর্বল ট্র্যাক রেকর্ডের কারণে সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী ফন ডার লিয়েনকে সম্ভবত ভেটো দেবে ব্রিটেন।

আরও পড়ুন: আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিক আটক

এদিকে জার্মান পত্রিকা ওয়েল্ট আম সনটাগ রিপোর্ট করেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস স্টলটেনবার্গের স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থীদের মধ্যে ছিলেন।

উল্লেখ্য, নতুন ন্যাটো প্রধান নির্বাচনের জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া নেই। ৩০ সদস্যের জোটটি ব্যক্তিগতভাবে সর্বসম্মতিক্রমে নতুন নেতা নির্বাচন করে।


একাত্তর/এসজে

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর