ট্রাম্পের নামে মামলা

আরও লাখ ডলারের বেশি গুনতে হচ্ছে স্টর্মিকে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম

মিথ্যা মামলা করার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী দলের খরচ বাবদ আরও এক লাখ ২২ হাজার ডলার দেওয়ার জন্য সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে নির্দেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলসের একটি আপিল আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর আদালত এই রায় দেন। খবর: সিএনএন।

এর আগে, গত বছর মার্চে একই মামলায় আইনি ফি বাবদ প্রায় তিন লাখ ডলার দেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। 

ওই মামলায় সাবেক পর্ন তারকা অভিযোগ করেছিলেন যে, এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছে যাতে ট্রাম্পকে তিনি ‘ছেড়ে যান’।

তবে পরবর্তীতে স্টর্মি ড্যানিয়েলস বলেন, আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি ছাড়াই ওই মামলা দায়ের করেছিলেন। অ্যাভেনাটি বর্তমানে তার ক্লায়েন্টদের সঙ্গে প্রতারণার দায়ে কারাগারে আছেন।

আরও পড়ুন: ভুটানের রাজার সঙ্গে মোদির বৈঠক

ট্রাম্পের দুই সন্তান আদালতের এই রায়ে উল্লাস প্রকাশ করেছেন। ট্রাম্প জুনিয়র এক টুইট বার্তায় জানান, তার টি-শার্টের বিক্রি বেড়ে গেছে। তিনি এখন ট্রাম্পকে টাকা দিয়ে সহায়তা করতে পারবেন।


একাত্তর/জো

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর