ব্রাজিলে কিন্ডারগার্টেনে কুঠার হামলায় চার শিশু নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯:০০ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ব্লুমেনাউ শহরের একটি কিন্ডারগার্টেনে কুঠারের কোপে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক তরুণ।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানটিনহো বম প্যাস্টর নার্সারিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। 

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় আরও চার শিশু আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের সবার বয়স তিন বছরের কম।

এদিকে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে বলেছে, ২৫ বছর বয়সী হামলাকারী আত্মসমর্পণ করেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

দমকলকর্মীরা জানিয়েছেন, আক্রমণের সময় প্রায় ৪০ জন শিশু কিন্ডারগার্টেনের ভেতরে ছিল। আততায়ী তরুণ একটি প্রাচীরের উপর দিয়ে ঝাঁপ দিয়ে ভবনে প্রবেশ করে এবং এলোমেলোভাবে হামলা চালায়। 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশুদের বাবামায়েরা কিন্ডারগার্টেনে ছুটে যান। সিটি কর্মকর্তারা অন্তত বৃহস্পতিবার পর্যন্ত ব্লুমেনাউতে ক্লাস স্থগিত করেছেন। তিনদিনের শোক ঘোষণা করেছেন সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর। 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক টুইটবার্তায় বলেন, ‘যে পরিবার তার সন্তান বা নাতি-নাতনিদের হারায় তার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই, বিশেষ করে যখন নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে এ সহিংসতা হয় যারা নিজেদের রক্ষা করতে পারে না’।

আরও পড়ুন: ককপিটে গোখরা, উড়োজাহাজের জরুরি অবতরণ

এটি সান্তা ক্যাটারিনা রাজ্যে কিন্ডারগার্টেনে হামলার প্রথম ঘটনা নয়। ২০২১ সালে ১৮ বছর বয়সী এক ব্যক্তি সাউদাদেস পৌরসভার একটি কিন্ডারগার্টেনের দুই কর্মী এবং তিন শিশুকে হত্যা করে।


একাত্তর/এসজে
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর