লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ পিএম

ফিলিস্তিনের গাজায় হামলার পর প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। 

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সামরিক বাহিনী ‘দ্যা স্ট্রং হ্যান্ড’ নামক অভিযানের মাধ্যমে গাজা ও লেবাননে এ হামলা শুরু করে। খবর: আলজাজিরা।

তবে তাৎক্ষণিকভাবে গাজা ও লেবাননে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

শুক্রবার স্থানীয় সময় ভোর চারটায় এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা বর্তমানে লেবাননে হামলা চালাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সোরের একটি শরণার্থী শিবিরের কাছে বিস্ফোরণের খবর দিয়েছে লেবাননের একটি টিভি স্টেশনও।

এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তার দেশের শত্রুদের ‘যে কোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’। 

গাজার অন্তত পাঁচটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থানগুলোর মধ্যে রয়েছে উত্তর গাজার বেইত হেনোন কৃষিজমি, গাজা শহরের দক্ষিণে দুইটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।

নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দেয়ার পরপরই ইসরাইলি বাহিনী গাজায় এ বিমান হামলা শুরু করে।

আরও পড়ুন: তিন হাজার বছর আগেও মাদক নিতো স্পেনের মানুষ

পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলা ও রমজানের নামাজ আদায়ের সময় পবিত্র স্থান থেকে তাদের বিতাড়িত করার ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ অভিযান চালালো ইসরাইল।


একাত্তর/জো

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর