ইসরাইলে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ায় পর্যটক নিহত, আহত সাত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২:০০ পিএম

ইসরাইলের তেল আবিবের একটি সমুদ্র সৈকতের কাছে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার পর এক ইতালীয় পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। 

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তেল আবিবের পুলিশ। খবর: বিবিসি। 

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, অভিযুক্ত অপরাধী বাদে এ হামলায় মোট আটজন হতাহত হয়েছে এবং তারা সবাই পর্যটক।

পুলিশ জানায়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি শহরের সমুদ্র সৈকতের বোর্ডওয়াকের ওপর একটি কিয়া গাড়ি উঠিয়ে দেন। বেশ কয়েকজন পথচারীকে আঘাত করার পর গাড়িটি চার্লস ক্লোর গার্ডেনের লনে উল্টে যায়। 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, নিহত ব্যক্তি ইতালির নাগরিক আলেসান্দ্রো পারিনি বলে শনাক্ত করেছে ইসরাইল।

ঘটনাস্থল থেকে ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি উল্টে গেছে এবং একজন ইসরাইলি পুলিশ কর্মকর্তা গুলি চালাচ্ছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে কর্মকর্তারা গুলি করে হত্যা করেছে।

তারা জানায়, কাছাকাছি একটি পেট্রোল স্টেশনের একজন পুলিশ কর্মকর্তা হট্টগোল শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে গাড়ির চালক তার সাথে থাকা ‘একটি রাইফেলের মতো বস্তুর দিকে হাত বাড়ালে তাকে নিরপেক্ষ করে দেন’। 

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে গুলিতে দুই ব্রিটিশ-ইসরাইলি বোন নিহত এবং তাদের মা আহত হওয়ার পরে এই হামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন: হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসছে সৌদি

এক টুইটবার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পারিনির মৃত্যুতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন।

এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্ত্রাস দমনের প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ ও সেনা সংরক্ষিত কর্মীদের একত্রিত করেছেন বলে তার কার্যালয় জানিয়েছে।


একাত্তর/এসজে

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর