পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করছে ইউক্রেন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:০৫ পিএম

কয়েক মাস ধরে রাশিয়ার একের পর এক হামলার ধকল কাটিয়ে গত ছয় মাসের মধ্যে এই প্রথমবার ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে।

গত বছরের অক্টোবর মাস থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়া দীর্ঘমেয়াদি হামলা শুরু করে। হামলায় ইউক্রেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে ব্ল্যাকআউট হয়েছে। শীতকালে শহরগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়। তবে এখন আবার তারা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সক্ষমতা অর্জন করেছে। খবর: বিবিসি। 

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারম্যান হালুশচেঙ্কো রপ্তানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে সই করেছেন। তবে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে স্থানীয় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।

হালুশচেঙ্কো বলেন, প্রায় দুই মাস ধরে অবকাঠামো থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইউক্রেনীয়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না। সবচেয়ে কঠিন শীতকাল পার হয়ে গেছে বলেন তিনি।

গত শুক্রবার হালুশচেঙ্কো আরও বলেন, এর পরের ধাপ হলো বিদ্যুৎ রপ্তানি শুরু করা। এতে ধ্বংসপ্রাপ্ত জ্বালানি অবকাঠামোর প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য অতিরিক্ত আর্থিক সংস্থান করা সম্ভব হবে। অবকাঠামো পুনরুদ্ধারের জন্য প্রকৌশলী ও আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসাও করেন তিনি। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা

তবে শনিবার ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্ক ইউক্রেনার্গোর পরিচালক সতর্কতা জারি করে বলেছেন, রাশিয়ার হামলা বন্ধ হবে বলে ইউক্রেন আশা করে না। রাশিয়া যুদ্ধ চলাকালে বৈদ্যুতিক অবকাঠামোতে এক হাজার ২০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনার্গো বলছে, ইউরোপের বিদ্যুৎব্যবস্থাকে ধ্বংস করতে এ হামলা ছিল সর্বশেষ প্রচেষ্টা। রাশিয়ার হামলায় ইউক্রেনের থার্মাল ও হাইড্রোইলেকট্রিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়ার নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর