ভারত সফরে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:৪৫ পিএম

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে ভারত সফরে আসছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী। 

রোববার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা চার দিনের সফরে ভারতে আসছেন। খবর: রয়টার্স। 

এই সফরে ভারতীয় নেতৃত্বের সঙ্গে জাপারোভার দ্বিপক্ষীয় সম্পর্ক, যুদ্ধ পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংবলিত বৈশ্বিক বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে। 

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, জাপারোভা এই সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করবেন। ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশরির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গে। 

ওই বৈঠকে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও দুই পক্ষের মতবিনিময় হবে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করছে ইউক্রেন

সরকারি সূত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভারত আমন্ত্রণ জানাক বলে চাইছে ইউক্রেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেন সফরে যাওয়ার জন্য জেলেনস্কির আমন্ত্রণপত্রও জাপারোভার এই সফরে তুলে দেয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর