ডিআর কঙ্গোতে বিদ্রোহী হামলায় ২১ জন নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০১:৫৮ পিএম

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

ইসলামিক স্টেট জিহাদী গ্রুপের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

স্থানীয় সিভিল সোসাইটি নেতা প্যাট্রিক মুকোহে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার দিকে এডিএফ (এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস) এনেবুলা গ্রামের কাছে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায়।

এডিএফ মূলত উগান্ডার বিদ্রোহী দল। এটি ১৯৯০ এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে এবং সেই থেকে দলটি হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।

প্যাট্রিক মুকোহে আরো জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের উইচা শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে যেখানে এই গণহত্যা চালানো হয়। সেখানে তিনি নারী ও পুরুষের ২১টি লাশ দেখতে পেয়েছেন।

তবে ওইচা হাসপাতালের মর্গে কাজ করা জুলেস কামবালে বলেছেন, তারা ১৯টি মরদেহ পেয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রশাসক চার্লেস ইহুতা ওমেঙ্গা হামলার খবর নিশ্চিত করে বলেছেন, তার পক্ষে লাশের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে কাঠের ফ্রেমে বাঁধা একজনের গলাকাটা লাশ দেখা গেছে।

আরও পড়ুন: ভারত সফরে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী

দেশটিতে জাতিসংঘ মিশন এমওএনইউএসসিও বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পাশের ইতুরি প্রদেশে এডিএফের হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এডিএফের নেতা সেকা মুসা বালুকু সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ।


একাত্তর/এসজে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর