ভারতে ঝড়ে গাছ উপড়ে নিহত সাত

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম

ভারতের মহারাষ্ট্র প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে গাছ উপড়ে গিয়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। 

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে আকোলা জেলায় এই দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ঝড়বৃষ্টি শুরু হলে একটি টিনের চালার নিচে আশ্রয় নেন বেশ কয়েকজন মানুষ। এসময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নিম গাছ উপড়ে টিনের চালাটির ওপর আছড়ে পড়ে। 

প্রায় ৩৫ থেকে ৪০ জন চালার নিচে চাপা পড়েছিল, যার মধ্যে সাতজন নিহত হয়। আহত পাঁচজন আকোলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা চালাতে জরুরি পরিষেবা পাঠায় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ক্রিমিয়া উপদ্বীপে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর