নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত বিচারকের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:১২ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত আইনজীবী বেন ফেরেনজ মারা গেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। গত শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফ্লোরিডার বয়ন্টন বিচে একটি সেবা কেন্দ্রে ঘুমন্ত অবস্থায় মারা যান বেন ফেরেনজ।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউএস হলোকাস্ট মিউজিয়াম জানিয়েছে, বিশ্বে গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচারের আহবায়ক একজন নেতাকে হারিয়েছে।

image


যুদ্ধাপরাধ এবং মানবতার বিরোধী অপরাধের জন্য নাৎসি অফিসারদের দোষী সাব্যস্ত করার সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর।

বেন ফেরেনজ ১৯২০ সালে রুমানিয়ার অংশের ট্রান্সিলভানিয়ায় জন্ম নেন। খুব ছোটবেলায় তার পরিবার ইহুদি বিদ্বেষ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিউইয়র্কে বসতি স্থাপন করেন।

image


১৯৪৩ সালে হার্ভার্ড থেকে আইন বিষয়ে স্নাতক পাস করার পর, তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং আলোচিত নরম্যান্ডিতে মিত্রবাহিনীর অবতরণ ও বুলগের যুদ্ধে অংশ নেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়েই তিনি সার্জেন্ট পদে উন্নীত হন। আর যুদ্ধ শেষে নাৎসি যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত জার্মানভিত্তিক একটি দলে যোগ দেন।

image


কোনো বিচার কাজের অভিজ্ঞতা না থাকার পরও নুরেমবার্গ ট্রায়ালে তিনি বিচারকের দায়িত্ব পান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: ভারতে ঝড়ে গাছ উপড়ে নিহত সাত

যুদ্ধাপরাধে জড়িত নেতাদের বিচার বেন ফেরেনজ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার জন্য প্রচার চালান। তার এই স্বপ্ন ২০০২ সালে বাস্তবায়িত হয়।


একাত্তর/এসি

পরমাণু অস্ত্র যে কতটা ভয়াবহ সেটি এই পৃথিবীর একটি দেশই সাক্ষী হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আলাদাভাবে পরমাণু বোমা ফেলেছিলো আমেরিকা। যার ক্ষতচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যুদ্ধ ছাড়া পৃথিবী একটি দিন কাটিয়েছে কিনা, তা নিয়ে অনেকের মনেই সংশয় আছে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার কয়েক বছরের মধ্যেই বিশ্বের বহু দেশ আবারও সংঘাতে...
একটি নির্মাণস্থল থেকে পাওয়া দ্বিতীয় মহাযুদ্ধ সময়ের ১০০ কেজি ওজনের একটি বোমা সফলতার সঙ্গে মঙ্গলবার বিস্ফোরণ ঘটিয়েছে সিঙ্গাপুর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বিস্ফোরণ...
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি জঙ্গলে মাটির নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আটটি ব্রিটিশ হারিকেন ফাইটার প্লেনের মরচে পড়া ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ১৯৪১ সালে নাৎসি জার্মানি দেশটিতে আক্রমণ করার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর