দ্বিতীয় মহাযুদ্ধের ১০০ কেজি ওজনের বোমা বিস্ফোরণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

একটি নির্মাণস্থল থেকে পাওয়া দ্বিতীয় মহাযুদ্ধ সময়ের ১০০ কেজি ওজনের একটি বোমা সফলতার সঙ্গে মঙ্গলবার বিস্ফোরণ ঘটিয়েছে সিঙ্গাপুর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বিস্ফোরণ ঘটনারো জন্য নির্মাণস্থলটির আশপাশ থেকে প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।

সিঙ্গাপুরের উত্তর-পূর্ব শহরতলী বুকিত তিমাহতে একটি অত্যাধুনিক কনডমিনিয়াম তৈরির জায়গাতে দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের এই কোমাটি পাওয়া উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিমান থেকে এই বোমাটি ফেলা হয়েছিলো। অবিস্ফোরিত থেকে যাওয়া বোমাটির ওজন ১০০ কেজি।

সিঙ্গাপুর সেনাবাহিনীর ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে বোমা বিস্ফোরণের স্থানে সামরিক কর্মকর্তারা বালির ব্যাগ বসাতে ব্যস্ত। পরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে পৌণে দু’টার মধ্যে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। প্রায় দুই কিলোমিটার দূর থেকে সেই শব্দ শোনা যায়।

বিস্ফোরণের আগে পুলিমও বিশেষ সতর্কতা নেয়। বোমার শব্দে আতঙ্কিত না হবার পাশপাশি এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হয়। বুকিত তিমাহ রোডের পাশে একটি নির্মাণস্থলে সম্প্রতি এই অবিস্ফোরিত বোমাটি উদ্ধারের পর সিঙ্গাপুর সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এটিকে নিষ্ক্রিয় করার দায়িত্ব নেয়।

বিশেষজ্ঞরা প্রথমে বোমাটি সরিয়ে নিতে চেয়েছিলো। কাজটি ঝুঁকিপূর্ণ হবার কারণে শেষ পর্যন্ত নির্মাণস্থলেই বিস্ফোরণ ঘটনার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য বোমার চারপাশে বালির ব্যাগ ও ইটের ব্লক বসানো হয়। প্রায় ৪০ জন কর্মি নিয়ে সুনিয়ন্ত্রিতভাবে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

 

এআরএস
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী সারাই নওরং...
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
পরমাণু অস্ত্র যে কতটা ভয়াবহ সেটি এই পৃথিবীর একটি দেশই সাক্ষী হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আলাদাভাবে পরমাণু বোমা ফেলেছিলো আমেরিকা। যার ক্ষতচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে...
সিঙ্গাপুরের খাদ্য সংস্থা (এসএফএ) ১৬ প্রজাতির কীটপতঙ্গ মানুষের খাওয়ার অনুমতি দিয়েছে। এসব কীটপতঙ্গের মধ্যে রয়েছে নানা রকম ঝিঁঝিঁপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশম পোকা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর