নিজের সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাবেক আইনজীবীর বিরুদ্ধে বিশাল অংকের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন। 

মাইকেল কোহেন নামের ওই আইনজীবীর বিরুদ্ধে দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছেন ট্রাম্প। এজন্য ক্ষতিপূরণ হিসেবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা পাঁচ হাজার কোটি টাকা দাবি করেছেন তিনি। 

গত সপ্তাহে পর্ন তারকাকে ঘুষ দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ম্যানহাটনের একজন প্রসিকিউটর। আলোচিত ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মূল সাক্ষী হিসেবে রয়েছেন কোহেন।

এরপর থেকেই কোহেনের উপর ট্রাম্প মিত্ররা ক্রমাগত ক্ষোভ ঝেড়ে আসছেন। এরইমধ্যে প্রাক্তন প্রেসিডেন্ট নিজেই মামলা করে বসলেন। 

কোহেনের মুখপাত্র ও আইনজীবী ল্যানি ডেভিস বিবিসিকে বলেছেন, তিনি নিশ্চিত যে, তার মক্কেলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা ব্যর্থ হবে।

ফ্লোরিডা ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, কোহেন তার সাবেক ক্লায়েন্ট, ক্লায়েন্টের পরিবারের সদস্য ও ব্যবসা সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে তথ্য ছড়িয়েছেন। 

এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন কোহেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন। মাইকেল কোহেনকে একসময় প্রায়ই ডোনাল্ড ট্রাম্পের  ’ফিক্সার’ হিসাবে বর্ণনা করা হত, ট্রাম্পের ঝামেলার বিষয়গুলো মিটমাট করতেন কোহেন। 

২০১৬ সালের নির্বাচনের পরে ট্রাম্প ও কোহেনের সম্পর্কে শীতলতা দেখা দেয়।  সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং কোহেনের মাধ্যমে তাকে ঘুষ দেয়া হয়। 

সাবেক ওই পর্ন তারকার অভিযোগ,  ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে কোহেনের মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

অভিযোগ আসার পর থেকেই ট্রাম্প ও কোহেনের সম্পর্কে বড় ধরণের ফাটল দেখা দেয়, কারণ তখন তদন্তকারীরা ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীকে খুঁজতে শুরু করেছিলেন।

২০১৮ সালে, জালিয়াতি ও প্রচারণার অর্থ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করার পরে কোহেনকে তিন বছরের জেল এবং জরিমানা করা হয়েছিল।

জেল খেটে কোহেন এখন কারাগারের বাইরে। জেল থেকে বের হয়েই তিনি ট্রাম্পের একজন উচ্চ সমালোচক হয়ে উঠেছেন এবং সংবাদ অনুষ্ঠানগুলোতে ঘন ঘন অতিথি হয়ে আসতে দেখা যাচ্ছে তাকে। 

কোহেন একটি বই লিখেছেন এবং পডকাস্ট হোস্ট করেছেন- এই দুটি বিষয়ই মামলায় উল্লেখ করেছেন ট্রাম্প। 

২০২০ সালে প্রকাশিত কোহেনের লেখা বই ডিজলয়্যাল-এ ট্রাম্পকে 'বর্ণবাদী' হিসেবে আখ্যায়িত করা হয়েছে মামলায় অভিযোগ করা হয়েছে। 

কোহেনের আইনজীবী মিঃ ডেভিস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, 'ট্রাম্প আবারও মাইকেল কোহেনের বিরুদ্ধে হয়রানি ও ভয় দেখানোর জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার ও অপব্যবহার করছেন বলে মনে হচ্ছে। এতে প্রতীয়মান হয় যে তিনি তার আইনি বিপদের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অন্যান্য সম্ভাব্য সাক্ষীদের কাছে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছেন।' 


একাত্তর/আরবি

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর