সৌদি আরব ও হুথিদের মধ্যে ৯০০ যুদ্ধবন্দি বিনিময়

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ পিএম

ইয়েমেনের সংঘাতে সৌদি আরব ও হুথিদের মধ্যে দুই পক্ষের প্রায় ৯০০ যুদ্ধবন্দির মুক্তি এবং বিনিময় শুরু হয়েছে। সৌদি দূত এবং হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা তীব্র হওয়ার সাথে সাথে আস্থা নির্মাণে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

বন্দি বিনিময় পরিচালনাকারী ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (আইসিআরসি) শুক্রবার জানিয়েছে, তাদের বিমানগুলো ইয়েমেন এবং সৌদি আরবের ছয়টি শহরের মধ্যে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে।

নিকট ও মধ্যপ্রাচ্যের জন্য আইসিআরসি-এর আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেন, সদিচ্ছার এই কাজটির মাধ্যমে, সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার আবার একত্রিত হচ্ছে... আমাদের গভীর আকাঙ্ক্ষা হল যে এই মুক্তি একটি বৃহত্তর রাজনৈতিক সমাধানকে গতি প্রদান করবে। 

যুদ্ধরত পক্ষগুলো গত মাসে ৮৮৭ বন্দিকে মুক্ত করার জন্য সুইজারল্যান্ডে আলোচনায় সম্মত হয়েছিল। আরও মুক্তির বিষয়ে আলোচনা করার জন্য মে মাসে তাদের আবার দেখা করার কথা রয়েছে। চুক্তিটি ইয়েমেনের জন্য জাতিসংঘের দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এবং আইসিআরসি দ্বারা তত্ত্বাবধান করা হয়। 

স্টকহোম চুক্তি নামে পরিচিত জাতিসংঘের মধ্যস্থতামূলক চুক্তির অধীনে ২০২২ এবং ২০২০ সালে বন্দিদের মুক্তির জন্য একাধিক বৈঠকের মধ্যে এটি ছিল সর্বশেষ আলোচনা। 

আরও পড়ুন: ‘সবচেয়ে শক্তিশালী’ মিসাইল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

ইয়েমেনের সংঘাতকে প্রায়ই সৌদি আরব এবং ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধ হিসাবে দেখা হয়। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা সানা থেকে সরকারকে উৎখাত করার পর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। 

২০১৬ সালে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে গত মাসে সম্মত হয় রিয়াদ এবং তেহরান। এর ফলে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া অগ্রগতির মুখ দেখতে পাবে আশা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর