কানাডায় ধর্মঘটে যাচ্ছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মচারী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২:৫৯ পিএম

কানাডায় মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বুধবার থেকে ধর্মঘটে যাচ্ছেন এক লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী। সরকারের সাথে সমঝোতা না হলে ধর্মঘট অব্যাহত রাখার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। 

পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডা (পিএসএসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। 

পিএসএসি ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেন, অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে থাকায় হতাশ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি। 

image

আরও পড়ুন: ভুল করে ডোরবেল বাজানোয় আমেরিকায় কিশোরকে গুলি

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, গঠনমূলক অগ্রগতি ও নানা সুবিধা রয়েছে এবং আমরা খুব আশাবাদী যে আমরা এটি সমাধান করতে সক্ষম হবো। সমস্ত কানাডিয়ানদের জন্য এটি সমাধান করার চেষ্টা করছি। 

উল্লেখ্য, কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে।


একাত্তর/আরবিএস 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর