বলসোনারোর বাড়িতে পুলিশি অভিযান, মোবাইল জব্দ

আপডেট : ০৩ মে ২০২৩, ০৯:১৫ পিএম

কোভিড-১৯ এর জাল সনদ নিয়ে তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। 

বুধবার একটি বিবৃতিতে ফেডারেল পুলিশ জানায়, তারা রিও ডি জেনেরিও এবং রাজধানী ব্রাসিলিয়াতে ১৬টি অভিযান পরিচালনা করেছে। 

‘জনস্বাস্থ্য ব্যবস্থায় কোভিড-১৯ টিকা দেয়ার মিথ্যা তথ্য সন্নিবেশিত করেছে’ এমন একটি ‘অপরাধী নেটওয়ার্ক’ লক্ষ্য করে এ অভিযান চালানো হয় বলে তারা জানায়। তবে বিবৃতিতে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ বলেছে, জাল টিকা সনদগুলো ২০২১ সালের নভেম্বর থেকে গত বছরের ডিসেম্বরের মধ্যে দেয়া হয়। ফলস্বরূপ, লোকজন জাল টিকা সনদ প্রদর্শন করে ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রদত্ত স্বাস্থ্য বিধিনিষেধ এড়াতে সক্ষম হয়।

ভ্যাকসিন তদন্ত হল সাবেক এই ডানপন্থী নেতাকে লক্ষ্য করে একাধিক অনুসন্ধানের মধ্যে একটি। বলসোনারোকে একজন কোভিড সংশয়বাদী হিসেবে আখ্যা দেয়া হয়, যিনি প্রেসিডেন্ট থাকাকালীন বারবার এই ভাইরাসের বিপদকে তুচ্ছতাচ্ছিল্য করেন এবং জনস্বাস্থ্য বিধিনিষেধের প্রয়োজনীয়তাকে প্রত্যাখ্যান করেন।

কখনোই করোনা টিকা নেয়ার প্রতিশ্রুতি দেয়া বলসোনারো কীভাবে ফেব্রুয়ারিতে প্রকাশ করা স্বাস্থ্য রেকর্ডে টিকা গ্রহণকারী হিসাবে নিবন্ধিত হন, সে প্রশ্নের উত্তর এই তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: নর্ডস্ট্রিমের কাছে রুশ জাহাজের আনাগোনা ছিলো!

বুধবারের অভিযানের পরে তার বাড়ির বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলসোনারো বলেন, তিনি এই অভিযানে ‘আশ্চর্য’ হয়েছেন। এসময় কখনো করোনা টিকা না নেয়ার দাবির পুনরাবৃত্তি করেন তিনি। 


একাত্তর/এসজে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মার্কিন ‘উদ্ধার অভিযান’ নিয়ে ওয়াশিংটনকে ধুয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের...
ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করতে এক দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইরান থেকে প্রায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর