বাখমুতে ফসফরাস বোমা হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

আপডেট : ০৬ মে ২০২৩, ০৩:২৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ বাখমুত শহরে ফসফরাস বোমা হামলার অভিযোগ করেছে ইউক্রেন। 

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী দ্বারা প্রকাশিত ড্রোন ফুটেজে বাখমুতে আগুন জ্বলতে ও শহরের উপর সাদা ফসফরাস বৃষ্টির মতো হতে দেখা যায়। 

ঠিক কখন কথিত হামলাটি হয়েছে তা স্পষ্ট নয়। তবে ইউক্রেনের শেয়ার করা ফুটেজে বেশ কিছু উচ্চ ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটি নজরদারি ড্রোন দ্বারা ধারণ করা হয়েছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অন্যান্য ভিডিওতে মাটিতে আগুন জ্বলতে দেখা যায়।

সাদা ফসফরাস অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এগুলোর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

ফসফরাস বোমা দ্রুত ছড়িয়ে পড়া আগুন তৈরি করে, যা নেভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও এগুলো ব্যবহারের অভিযোগ রয়েছে।

শহরটির কৌশলগত মূল্য সন্দেহজনক হওয়া সত্ত্বেও রাশিয়া কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে। 

বাখমুতে হামলায় এ পর্যন্ত মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছে বলে পশ্চিমা কর্মকর্তারা অনুমান করছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটবার্তায় বলে, ‘আগ্নেয়াস্ত্রের গোলাবারুদসহ বাখমুতের অনধিকৃত এলাকা’ লক্ষ্য করে ফসফরাস আক্রমণটি চালানো হয়।

কিয়েভের বিশেষ বাহিনীর কমান্ড বলেছে, মস্কোর বাহিনী ‘শহর ধ্বংস করা’ অব্যাহত রেখেছে।

যুদ্ধের শুরুতে মারিউপোল অবরোধের সময়সহ গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

সাদা ফসফরাস একটি মোমের মতো পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে ও ধোঁয়ার কুণ্ড তৈরি করে।

রাসায়নিকটি ‘এর আঘাতের তীব্রতার জন্য কুখ্যাত’ বলে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে এবং মানুষের মাংস বাজেভাবে পুড়ে ফেলে। এটি অত্যন্ত আঠালো এবং অপসারণ করা কঠিন, এবং ব্যান্ডেজ সরানোর পরও জ্বালাপোড়া করে। 

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পের পর ৫০টি আফটারশক!

রাশিয়া কিছু প্রচলিত অস্ত্রের কনভেনশনে সই করেছে, যা বেসামরিক এলাকায় অগ্নিসংযোগকারী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে। 

তবে এইচআরডব্লিউ বলছে, সাদা ফসফরাস এই চুক্তির আওতায় পড়ে না, কারণ এর প্রাথমিক উদ্দেশ্য হল ‘সামরিক অভিযান লুকানোর জন্য ধূম্রজাল তৈরি করা’।

এইচআরডব্লিউর মতে, ইরাক ও সিরিয়ায় আইএস যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন বাহিনীসহ অনেকেই ‘গত ১৫ বছরে বহুবার’ এই রাসায়নিক ব্যবহার করেছে।


একাত্তর/এসজে 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর