জাপানে ভূমিকম্পের পর ৫০টি আফটারশক!

আপডেট : ০৬ মে ২০২৩, ০২:৩৪ পিএম

ছয় দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হওয়ার পরদিন ৫০টিরও বেশি আফটারশকে কেঁপে উঠেছে জাপান। এ ভূমিকম্পে ২৩ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার বিকেলের দিকে ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের সময় মই থেকে পড়ে গিয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। 

শনিবার সকালে প্রায় ৫৫টি আফটারশক আঘাত হানে, যার মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী। 

ভূমিকম্প পরবর্তী ভারী বৃষ্টি ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। 

ভূমিকম্পের ফলে ঘরবাড়ি এবং একটি শিন্টো মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার স্টেশনগুলোতে যাত্রীরা আটকা পড়ার পর ট্রেন পরিষেবা ব্যাহত হয়। 

পূর্ব জাপান রেলওয়ে কো বলেছে, ইশিকাওয়া প্রিফেকচারের টোকিও এবং কানাজাওয়াকে সংযোগকারী বুলেট ট্রেনগুলো সাময়িকভাবে নিরাপত্তা পরীক্ষার জন্য থামানো হলেও কিছু বিলম্বের পর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

জাপানে ‘গোল্ডেন উইক’ নামে পরিচিত সরকারি ছুটি চলছে, যখন অনেক লোক অবসর যাপন বা পরিবারের সাথে দেখা করার জন্য ভ্রমণে যান। 

পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মতে, ভূমিকম্পের পর ওই এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ছিল না।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর সুজু-র একজন কর্মকর্তা বলেছেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে আটকা পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দাবানল ও বন্যায় ঘরছাড়া হাজারো কানাডীয়

প্রিফেকচারের কিছু বাসিন্দাকে তাদের কাঠের ঘর আংশিকভাবে ধ্বংস হওয়ার পর বৃষ্টিতে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে দেখা গেছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। ২০১১ সালে সাগরের তলদেশে ৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামিতে জাপানের প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়। 


একাত্তর/এসজে 

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর