পুলিৎজার পেলো এপি ও নিউইয়র্ক টাইমস

আপডেট : ০৯ মে ২০২৩, ০৩:১৭ পিএম

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। একই কারণে পুরস্কৃত করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকেও।

সোমবার (৮ মে) এবারের পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। খবর রয়টার্সের।  

পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে। চলতি বছর এই অ্যাওয়ার্ড পেয়েছে এপি। পাশপাশি ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার পেয়েছে সংস্থাটি। 

অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগ ছাড়াও এবার ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। এ নিয়ে পুলিৎজারের ইতিহাসে ১৩৭টি পুরস্কার পেলো সংবাদমাধ্যমটি।

পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া এপির সাংবাদিকেরা হলেন- মিসতিসলাভ চেরনভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তেপানেঙ্কো ও লরি হিনান্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ার হামলার সময় সেখানে অবস্থান করছিলেন তারা। হামলায় শহরটিতে বেসামরিক লোকজনের নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন এই চার সাংবাদিক।

এদিকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এবার ন্যাশনাল রিপোর্টিং (জাতীয় বিষয়ে প্রতিবেদন) বিভাগে পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। ফিচার রাইটিং বিভাগে পুরস্কার পেয়েছেন একই প্রতিষ্ঠানের এলি স্যাসলো। তবে বর্তমানে তিনি নিউইয়র্ক টাইমসে কাজ করছেন।

এছাড়া লোকাল রিপোর্টিং (স্থানীয় বিষয়ে প্রতিবেদন) ও কমেন্টারি (মতামত)-দুটি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামার সংবাদমাধ্যম এএল ডটকম। ব্রেকিং নিউজ ও ফিচার ফটোগ্রাফি দুই বিভাগে দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস। আর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (অনুসন্ধানী প্রতিবেদন) বিভাগে পুরস্কারজয়ী হয়েছে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পদক। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। পুলিৎজার নামের এই হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিকই পুলিৎজার পুরস্কারের প্রচলন করেছিলেন।

১৯১১ সালে মৃত্যুর সময় পুলিৎজার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ অর্থ রেখে গিয়েছিলেন। তার অর্থের কিছু অংশ দিয়ে ১৯১২ সালে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল গঠিত হয়েছিল। এই অর্থের মাধ্যমে ১৯১৭ সালের ৪ঠা জুন প্রথম পুলিৎজার পুরস্কারের ঘোষণা দেয়া হয়। বর্তমানে প্রতি বছরের এপ্রিল মাসে পুরস্কারটি ঘোষিত হয়। একটি স্বাধীন বোর্ড বিজয়ী নির্বাচন করে থাকেন। প্রতিবছর ২১টি ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। পাবলিক সার্ভিস বিভাগে বিজয়ী স্বর্ণ পদক লাভ করেন। 


একাত্তর/আরবিএস  

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন এক অদ্ভুত দোলাচলের মুখে। একদিকে অ্যাস্টোরিয়ার এক বেডরুমের ভাড়া করা অ্যাপার্টমেন্ট, যেখানে তার সদ্য বিবাহিত জীবন কাটছে।
বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে...
হোয়াইট হাউসকে এপির নিষেধাজ্ঞা তোলার নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে সংবাদসংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে অন্য সাংবাদিকদের মতোই ঢুকতে দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় বাধা দেয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর