সিরিয়া আরব লীগে ফেরায় ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ মে ২০২৩, ০১:৫৮ পিএম

এক দশক পর সিরিয়াকে পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির নৃশংস গৃহযুদ্ধের পর এ ধরনের স্বাভাবিকতার যোগ্যতা রাখেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করিনা সিরিয়া এ সময়ে আরব লীগে পুনরায় প্রবেশের যোগ্যতা রাখে।

তিনি আরও বলেন, আসাদ সরকারের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না এবং মিত্রদেরও তা করতে সহায়তা করবো না।

এর আগে মার্কিন সরকার জানিয়েছিল, সিরিয়া সরকারের প্রতি তার নীতি পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র। সিরিয়াকে একটি "দুর্বৃত্ত" রাষ্ট্র বলে মনে করে বাইডেন প্রশাসন।

সবশেষ রোববার সিরিয়াকে পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতে সম্মত হন লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মিশরের রাজধানী কায়রোতে ভোট দেন লীগের ২২ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। 

ভোটের আগে আরব লীগের একজন সিনিয়র কূটনীতিক মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে জানিয়েছিলেন, আজকের বৈঠকে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হলে আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ  জানানো হবে।

সেক্ষেত্রে খুব সম্ভবত প্রেসিডেন্ট আসাদ আরব শীর্ষ নেতাদের বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও জানিয়েছিলেন তিনি। 

তবে পুতিন মিত্র আসাদের নেতৃত্বে সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র।   

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন-রাশিয়া-সৌদি-ইরান দ্রুত শক্তি সঞ্চয় করছে। যা মার্কিন সরকার ও ন্যাটোর জন্য মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে। 

'আরব লীগ' হলো আরব দেশসমূহের জোট। ১৯৪৫ সালের ২২ মার্চ এ লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। লীগের ২২ সদস্য রাষ্ট্রগুলো হলো- কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া ও সোমালিয়া।  


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর